ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গরমে শরীর সুস্থ রাখবে যেসব পুষ্টিকর খাবার

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৮:০৫:৪৩ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে শরীরে পানির পরিমাণ কমে যায়। খাবারেও রুচি থাকে না। এই অবস্থায় শরীরে পুষ্টির অভাব হতে পারে। আবার পুষ্টির অভাব হলে শরীর দুর্বল হয়ে যায় ও নানা রোগের ঝুঁকি বাড়ে। শরীরে নানান পুষ্টি উপাদানের অভাব ঘটে। এই তালিকায় একদিকে যেমন আছে বেশ কয়েকটি ভিটামিন, তেমনই অন্যদিকে আছে কয়েকটি খনিজ পদার্থ। 

গরমে শরীর নিস্তেজ হয়ে পরে। এ সময় নানান রোগ হতে পারে। সেসব রোগ মোকাবিলা করে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে কোনো সাইট্রাস ফল এর সমৃদ্ধ উৎস। যেমন নানা ধরনের লেবু, ব্রোকলি, পেঁপে, স্ট্রবেরি, টমেটো, আলু ইত্যাদি।

পটাশিয়াম
পটাশিয়াম শরীরের একটি জরুরি ইলেক্ট্রোলাইট। এটি একদিকে যেমন জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অন্যদিকে হার্টের স্বাস্থ্যও নিয়ন্ত্রণে রাখে। তাই পটাশিয়াম এই সময় না হলেই নয়। কলা পটাশিয়ামে ভরপুর। তবে এটি ছাড়াও পাতে রাখা যেতে পারে খেজুর, কিসমিসের মতো শুকনো ফল, অ্যাভোকাডো, ব্রোকলি, ডাল, বিনসজাতীয় খাবার।

প্রোটিন
প্রোটিন শরীরের নতুন কোষ গঠনে সাহায্য করে। তাই এটি না থাকলে শরীর দুর্বল হবেই। এটি কোষের পাশাপাশি পেশি, হাড় ও হরমোনের মূল উপাদান। প্রোটিনের সেরা উৎস মাছ, মাংস, ডিম, বিনস ও ডালজাতীয় খাবার। তবে গরমে প্রাণীজ প্রোটিন খেলে শরীর গরম হতে পারে। বাড়তে পারে অস্বস্তি। তাই পাতে উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডালজাতীয় খাবার রাখতে পারেন।

জিঙ্ক
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক। এছাড়া ডিএনএ গঠনে লাগে, ক্ষত সারায়, সংক্রমণ আটকায়। তাই জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে শরীর না পেলে রোগের ঝুঁকি বেড়ে যায়। কুমড়ার বীজসহ বিভিন্ন বীজে জিঙ্ক বেশি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের বাদাম, দই, শস্যে ভরপুর জিঙ্ক থাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad