ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইরানে পুরস্কারপ্রাপ্ত ফারিণের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৬:০৩:০৫ পিএম

বিনোদন ডেস্ক : চলতি মাসের ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’। গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান, অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, সুজাত শিমুল প্রমুখ।

ফাতিমা ও সুবর্ণা নামের দুটি মেয়ের জার্নি নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। নাম ছিল ‘দাহকাল’। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন।

চলতি বছরের শুরুর দিকে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ। ফাতিমা দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে গত বছর টালিউডে যাত্রা শুরু করেন ফারিণ। তাছাড়াও ফারিণ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad