ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৫:০৫:১০ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে মো. মোবারক হোসেন(৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে থানা পুলিশ।

রোববার (৫ মে)রাত সাড়ে ১০টার দিকে পানছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সদর ইউপির ৪নং ওয়ার্ডস্থ ইসলামপুর  জাহিদুল হক এর কাঠের গোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  আসামী মো. মোবারক হোসেন(৩১) এর নিকট হতে ৪০০ (চারশত)গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন-মো. মোবারক হোসেন(৩১)পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের ফাতেমা নগর, ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো.স্বপন মিয়ার ছেলে।

পানছড়ি থানা পুলিশ জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad