ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দুবাইয়ে ফাহাদের চমকের পর চমক

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৫:০৪:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টার্স ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাহাদ রহমান। সেখানে একের পর চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার। চীন এবং যুক্তরাষ্ট্রের দুই সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করেছেন তিনি। 

শুরুতে চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করেছেন ২৪৩১ রেটিং ধারী ফাহাদ। এরপর দ্বিতীয় রাউন্ডেও বিস্ময়ের জন্ম দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ। যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টার নিয়েমান হ্যান্স মোককে রুখে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ২৬৮৮ রেটিং ধারী দাবাড়ুর বিপক্ষে ড্র করার পর ফাহাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আজ (সোমবার) তৃতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ মহিলা আন্তর্জাতিক মাস্টার নুম্যান আলুয়া। দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম হওয়ার লক্ষ্য নিয়ে এই ফর্মে খেলছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad