ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দিল্লির পর আহমেদাবাদের একাধিক স্কুলে বোমাতঙ্ক!

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৩:৫৫:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৬ মে) ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। প্রাথমিক তথ্যে জানা গেছে, গুজরাটের অন্যতম বৃহত্তম শহর আহমেদাবাদের অন্তত তিনটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। ই-মেইল প্রেরকের অবস্থান রাশিয়ায় দেখাচ্ছে।

এরইমধ্যে হুমকিপ্রাপ্ত স্থানগুলোতে রাজ্যের পুলিশ এবং বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) একাধিক টিম উপস্থিত হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে। গত ১ মে দিল্লির অন্তত ১০০টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খালি করে দেয়া হয় কয়েকটি স্কুল চত্বর।

ভারতীয় সংবামাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে দ্বারকার স্কুল, চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্য়ামিটি স্কুল, ডিএভি স্কুলে মেইল আসে। এরপর থেকে প্রায় ১০০টি স্কুলেই একই উড়ো ই-মেইল আসে। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad