ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে ঈদের জামাত শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ - ০৫:১০:০২ পিএম

ডেস্ক নিউজ : মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ময়মনসিংহে ঈদের বৃহত্তম জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নামাজ শেষে মোনাজাতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য শান্তি কামনা করার পাশাপাশি দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়। পরে মুসল্লিরা কোলাকুলি করেন। একই ঈদগাহে পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও ময়মনসিংহ নগরীল ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, গোপালনগর ভাটি পাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, সুহিলা বুধ বাড়িয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, জেলাখানা মসজিদে সকাল ৮টায়সহ জেলার দুই হাজার পাঁচশতটি মাঠে এবং বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও বৃহৎ ঈদ জামাতগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতা ছিল।

 

 

কিউটিভি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad