ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ ভালো, জনগণ আমাকেই ভোট দেবে: মেয়রপ্রার্থী টিটু

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৪ - ০১:৫৫:৫৫ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে দাবি করেছেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। এখনও অনেকটা সময় আছে। আশা করছি ভোটার উপস্থিতি বাড়বে। নির্বাচনের পরিবেশ ভালো আছে।  ভোট দিয়ে মানুষ আমাকে জয়যুক্ত করবে। 

ইকরামুল হক বলেন, কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করব। এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি (টজু)। এ তিন প্রার্থীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে প্রচারের সময়। এ তিনজন ছাড়া রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ রেজাউল হক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad