দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭৩

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৪ - ০৬:৪২:৫২ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৮ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে।   

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৫ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৭১৭ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১৮ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad