ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বইমেলায় আসছে আদিল মাহমুদের ‘সুন্দর মনের সর্বনাশে’

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৪ - ০৪:২৩:০২ পিএম

সাহিত্য ডেস্ক : অমর একুশে বইমেলা উপলক্ষে ‘নালন্দা’থেকে প্রকাশিত হচ্ছে তরুণ কবি ও অনুবাদক আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘সুন্দর মনের সর্বনাশে’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

কাব্যগ্রন্থ সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা, তাসবি দানার মতো এক সুতোয় গাঁথা। কাছাকাছি সময়ে লেখা। এজন্য কবিতাগুলোর আর আলাদাভাবে নাম দেওয়ার প্রয়োজন মনে করিনি। তবে বৃষ্টি বা নদীর বয়ে যাওয়া পানির মতো একের পর এক কবিতা মিল রেখে সাজানো।’

তিনি আরও বলেন, ‘আমার আগের সব কাব্যগ্রন্থ যেমন, এই গ্রন্থ সেরকম নয়, ব্যতিক্রম। মূলত এখানে আছে একটি কাল্পনিক প্রেমের অভ্যর্থনা, আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা এবং তার শেষ পরিণতির উপাখ্যান। শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, এমনটাই দেখতে পাবেন কবিতাগুলোর সর্বাঙ্গে।’

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad