ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টুম্পা পাল এর কিছু কথা

superadmin | আপডেট: ১০ জানুয়ারী ২০২৪ - ১১:০৩:২১ পিএম

কিছু কথা

অনেক বন্ধুরাই বলেন ভালো ভালো কবিতা ফেসবুকে কেন দেন,বই প্রকাশ করেন না কেন?আমি মনে করি আমার লেখার মান অত ভালো নয়। আমার লেখা ফেসবুক বন্ধুদের জন্যই। যেখানে সব ধরনের মানুষ থাকেন। বই কিনে পড়ার পাঠক অনেক বেশি বোদ্ধা, তাদের জন্য কঠিন কঠিন ভাষা প্রয়োজন আর চেনা পরিচিত মুখ । যেটা আমার নেই।

যদি আমার লেখার মান ভালো হতো তবে আমাকে লেখা আর টাকা নিয়ে প্রকাশকদের কাছে যেতে হতোনা। টাকার গল্প আগে আর লেখার গল্প পড়ে আসত না। প্রকাশকরা আমার কাছে লেখা চাইতেন। কারণ তারা ভালোভাবেই জানেন বই ছাপাবার জন্য টাকা নেওয়ার চেয়ে বই বিক্রি করে অনেক বেশি মুনাফা করতে পারেন যেখান থেকে একজন লেখককে ভালোভাবে পারিশ্রমিক দেওয়া যায়।

তো আমার ফেসবুক জিন্দাবাদ।

আর আমার লেখার বিষয় বলি,

যখন বিরহের কবিতা লিখি তখন বন্ধু বলে কিভাবে দুঃখের শেষ সীমা ছুঁয়ে যাই?

যখন প্রেমের কবিতা লিখি তখন বন্ধু বলে এত প্রেম আসে কোথা থেকে?

তখন প্রতিবাদের কবিতা লিখি
তখন বন্ধু বলে এবার তো তোমার রক্ষে নেই।

যখন প্রকৃতির কবিতা লিখি তখন বন্ধু বলে খোলা আকাশে শ্বাস নিলাম।

যখন ধর্মের কবিতা লিখি তখন বন্ধু বলে
ধর্ম ছেড়ে মানবতায় একি সম্ভব?

বন্ধুদের সকলের মতামত কে আমার কুর্নিশ
রূপ বা গুন দুটোই ঈশ্বরের দান। তাকে সাজিয়ে রাখা আমাদের কর্তব্য।

“কিছু পাওয়ার আশা না করলেই স্পর্ধা জন্মায়।।”

 

কবি পরিচিতিঃটুম্পা পাল পশ্চিমবঙ্গ, ভারতেরএকজন কাব্য প্রিয় মানুষ। রবীন্দ্রভারতী থেকে এমএ (বিষয় :এডুকেশন) পাশ করেছেন। পেশায় একজন গৃহবধূ। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছুই লিখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখনী ব্যাপক পাঠক প্রিয়।

 

 

আয়েশা /১০.০১.২০২৪/রাত ১০.৫৫

▎সর্বশেষ

ad