ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টুম্পা পাল এর কবিতাঃ হাসি মুখে যাবো

superadmin | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ - ০৮:২৬:৫১ পিএম

 হাসি মুখে যাবো 
——————–
যদি যাই চলে কিছুই না বলে
অভিমানী হয়ে তুমি থেকো না,
যা কিছু বাকি থাকে, থাকুক সে বাঁকে,
আফসোস মনে তবু রেখো না।।

যদি হাসি মুখে বলি থেকো সুখে
পেছন থেকে আর ডেকো না,
যদি কষ্ট আসে দুচোখ জলে ভাসে
হেমন্ত ভেবে মনে রেখো না।।

এযাবৎ দিয়েছি যা নেহাতই তুচ্ছ তা
মন যদি গড়ে নেয় ধারণা।
দেখবে অবশেষে ভুলবে অনায়াসে
হৃদয়টা সইবে না যাতনা।।

সামর্থ্য যতটুকু দিতে চাই ততটুকু
কৃপণতা কখনোই আসে না,
পারিনি যা দিতে ব্যর্থতা মেনে নিতে
পারিনা এ কথাটি ভেবোনা।

যেটুকু জড়িয়ে ধরে, যেটুকু রইলো পড়ে
সবটুকুই ভ্রান্ত ধারণা,
তাইতো খুশি মনে বিদায়ের শুভক্ষণে
হাসি মুখে যাবো এই বাসনা।

 

কবি পরিচিতিঃ টুম্পা পাল পশ্চিমবঙ্গ, ভারতের একজন কাব্য প্রিয় মানুষ। রবীন্দ্রভারতী থেকে এমএ (বিষয় :এডুকেশন) পাশ করেছেন। পেশায় একজন গৃহবধূ। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছুই লিখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখনী ব্যাপক পাঠক প্রিয়।

 

 

 

বিপুল/ ১০/১২/২০২৩ খ্রিস্টাব্দ। রাত ৮.১৬

▎সর্বশেষ

ad