ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

অহিদুর রহমান অহিদ এর কবিতাঃ কলমে

superadmin | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ - ১০:১৭:১০ পিএম

 কলমে


দু চোখ ভরে দেখেছি সেদিন
কত আপন করে
লাল টিঁপ তুই দিয়েছিলি
সারা কপাঁল জুড়ে।

গায়ে ছিলো তোর খুনি লাল শাড়ী
জোঁছনা দিয়েছিলো তার মাধুরী
মেখে ছিলি তুই সারা অঙ্গে
দেখেছি তোকে নানা রঙ্গে।

করেছি কত সোহাগ প্রিয়া
করেছি কত আদর
নিশুতি রাতের বেলায় সখী
বিছায়ে জোঁছনার চাদর।

কামিনী ফুলের সুবাস ছড়ায়ে
এলি প্রিয়া তুই আজ
জোঁছনার চাঁদ লজ্জায় নত
মাথায় প্রেমের তাজ।

এলি যদি সখী থাকিস তবে
এই জনমের তরে
নতুন জীবন করব শুরু
সূর্য্য উঠা ভোরে।।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ রাত ১০.১৫

▎সর্বশেষ

ad