ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ৩৫

superadmin | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ - ০৭:৪০:২৩ পিএম

ডেস্কনিউজঃ ময়মনসিংহের নান্দাইলে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে বাধা দিলে পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ ৪টি টিয়ারশেল নিক্ষেপ ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের এসআই কামাল হোসেন ও পুলিশ কনস্টেবল জাহিদুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ গ্রাম থেকে একটি অবরোধ মিছিল বের করেন। মিছিলটি মাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, মিছিলটি মহাসড়কে উঠতে চাইলে তাদের নিষেধ করা হয়। পরে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

বিপুল/০৭.১২.২০২৩/ সন্ধ্যা ৭.৩৭

▎সর্বশেষ

ad