ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

খাগড়াছড়িতে বিএনপি  জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৭:৫৮:৩৫ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে  টায়ার জ্বালিয় বিএনপি  জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর)  অবরোধের প্রথম দিন সকালে জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন বিএনপি  জামায়াতের পিকেটাররা।

খাগড়াছড়িতে বেলা বাড়ার সাথে সাথে পিকেটারদের উপস্থিতি কমতে থাকে। এদিকে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় একদিন আগে থেকে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা জেলার  বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে টহল দিতে দেখা গেছে। অবরোধের কারণে সড়কে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫
▎সর্বশেষ

ad