ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতার মৃত্যু

superadmin | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৫:৫৯:৪৯ পিএম

ডেস্কনিউজঃ বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবে সদস্য রফিক ভূইয়া মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম। এ ঘটনায় তিনি নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন।

জানা গেছে, ২৮শে অক্টোবর দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকসাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন রফিক ভূইয়া। এ সময় তিনি রিকসা থেকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন এবং নিয়মিত প্রেস ক্লাবে আসতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।

বিপুল/২৯.১০.২০২৩/ বিকাল ৫.৫৫

▎সর্বশেষ

ad