ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ - ০৩:২১:৩১ পিএম

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ৪ হাজার ৫ শত ২৫ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের হলরুমে ২৬ অক্টোবর সকালে প্রোণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় ৪ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ শত ১০ কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ শত ৫০ কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে মসুরের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে মূগের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে পেয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১৫ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সূর্যমুখীর বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad