প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ - ০৮:৩২:২১ পিএম

বিনোদন ডেস্ক : এদিন রাতেই শাকিব খানের গুলশানের অফিসে চুক্তিবদ্ধ করে অভিনেতাকে চূড়ান্ত চিত্রনাট্য দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু ও শাকিব খান।

 

 
এর আগেই জানা গেছে, ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। এ সিনেমায় আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
  

 

জানা যায়, আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হবে।
  

 

চুক্তির দিনেই জানা গেছে, বিগ বাজেটের এই ছবি ঈদ ছাড়াই পর্দায় আসবে। যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন।
 
নির্মাতা অনন্য মামুন আরও জানান, আগামী বছর ভ্যালেন্টাইন ডে তে সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে। ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

 

 

কিউটিভি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad