তিন লাখ সেনা জড়ো করছে ইসরায়েল

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ - ০৭:৩৫:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলা মোকাবিলায় এবার তিন লাখ রিজার্ভ সেনা জড়ো করছে ইসরায়েল। সোমবার (৯ অক্টোবর) ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র হাগার এ ঘোষণা দেন।

এর আগে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা জানা গেলেও পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে তিন লাখ করা হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী। খবর আল জাজিরা। এদিকে এখনও ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা চালাচ্ছে হামাস। ইসরায়েলি বিমান হামলার জবাবে দক্ষিণ ইসরায়েলের শহর আশদোদ এবং অ্যাশকেলনের দিকে সোমবার ১২০টি রকেট ছুড়েছে বলে জানায় সশস্ত্র গোষ্ঠীটি।

এ ছাড়া উত্তরে জেরুজালেম এবং তেল আবিবের দিকে রকেট ছোড়ার কথা জানায় গোষ্ঠীটি, এরপর পরই শহরগুলিতে রকেটের সতর্কতা সাইরেন বেজে উঠে। এমনকি বিস্ফোরণের শব্দ ও শোনা যায়। এদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ২২৪৩ এরও বেশি ইসরায়েলি। অন্যদিকে, এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার ৭৫০ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

 

 

▎সর্বশেষ

ad