‘ইতিহাস তখনই শুরু হয় যখন ইসরায়েলিরা নিহত হয়’

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ - ০৬:৫৭:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, দুঃখজনকভাবে কিছু মিডিয়া ও রাজনীতিবিদদের জন্য ইতিহাস তখনই শুরু হয় যখন ইসরায়েলিরা নিহত হয়। তিনি ইসরায়েলি দখলদারত্বের অবসানে জোর দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।

এর আগে রবিবার (০৮ অক্টোবর) ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। কিন্তু ৯০ মিনিটের ওই বৈঠকে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সদস্যরা। তবে তাদের অনেকে হামাসের হামলার নিন্দা জানিয়েছে।

কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদ বাধ্যবাধকতাপূর্ণ প্রস্তাব ছাড়া কোনো ধরনের যৌথ বিবৃতির বিষয়টি বিবেচনা করেনি। যদিও জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়া এবং অর্থপূর্ণ আলোচনা শুরু করা যা কয়েক দশক ধরেই বলা হচ্ছে।

অপরদিকে চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, নিরাপত্তা পরিষদ কিছুই বলেনি। এটি অস্বাভাবিক। যদিও নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিল না ফিলিস্তিন এবং ইসরায়েলের কোনও সদস্য। কারণ তারা বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য নয়।

 

 

কিউটিভি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad