শাহরুখ খানের জন্মদিনেই ওটিটিতে আসছে ‘জওয়ান’

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ - ০৬:৩৪:০০ পিএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি গিরিশ জোহার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্ট করেন। পোস্টে তিনি নিশ্চিত করেন আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ওটিটিতে প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শক ‘জওয়ান’ সিনেমাটি দেখতে পাবে। তবে সিনেমাটি মুক্তির বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

 

 

 
‘জওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি কুমার জানিয়েছেন, প্রেক্ষাগৃহে ‘জওয়ান’-এর যে ভার্সন দর্শক দেখেছে, তার চেয়ে খানিক অন্যরকম হবে ওটিটি ভার্সন। কেননা প্রেক্ষাগৃহে প্রচারের আগে একাধিক দৃশ্যে কাঁচি চালিয়েছেন পরিচালক। তবে ওটিটি ভার্সনে যোগ হবে সেইসব দৃশ্য। প্রেক্ষাগৃহের রানটাইমের চেয়েও ২০ মিনিট বেশি থাকবে ওটিটিতে।

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। ঝড় তুলে বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। এখন অপেক্ষা ওটিটিতে ‘জওয়ান’ ঝড়ের। এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমাটি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নয়নতারা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad