টি-টেনের ড্রাফটে তামিম-লিটন

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ - ০৬:২৪:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টেনের সপ্তম আসর মাঠে গড়াবে নভেম্বরের শেষ সপ্তাহে। তার আগে ড্রাফটে নাম নিবন্ধন করেছেন ৭৮২ জন ক্রিকেটার। যেখানে তামিম, লিটন ছাড়াও আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের আদিল রশিদ, অস্ট্রেলিয়ার ক্রিস লিনের মতো তারকারা। 

 
আবুধাবির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির গত আসরে বাংলাদেশিদের মধ্যে সাকিবের সঙ্গে দল পেয়েছিলেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে গত আসরের ড্রাফটে নাম লিখিয়ে ডাক পাননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

 

 

কিউটিভি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৩

▎সর্বশেষ

ad