সামান্থা ও নাগা বিয়ের পর একটি কুকুর দত্তক নেন। যার নাম হ্যাশ। তাদের বিচ্ছেদের পর হ্যাশকে বিভিন্ন সময় সামান্থার সঙ্গেই দেখা গেছে। যদিও মাঝে মধ্যে দেখা শোনা করতেন নাগাও। এবার অভিনেতা তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় হ্যাশের ছবি দিয়ে লেখেন, ‘ভাইব’।
অভিনেতার গাড়িতে সামান্থার পোষা কুকুরকে দেখে অনুরাগীদের জল্পনা, ফের এক হচ্ছেন দুই তারকা। তবে অনেকেই আবার বলেছেন, “হয়তো সামান্থা কাজের সূত্রে অস্ট্রিয়া যাওয়ার আগে নাগার কাছে রেখে গিয়েছেন তার হ্যাশকে।”
কেউ কেউ বলেছেন, “না না হয়তো সত্যি জোড়া লাগছে তাদের সম্পর্ক।”
বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে একটা সময় তিক্ততা থাকলেও সম্প্রতি একে অপরের প্রশংসাই করতে শোনা গেছে তাদের।







