কিসের ইঙ্গিত দিলেন সালমান খান?

Ayesha Siddika | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ - ০৯:১৯:০৩ পিএম

বিনোদন ডেস্ক : রোববার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ছবি শেয়ার করেন অভিনেতা। আর সেই ছবি নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।  

 

 

আর ছবির উপরে লেখা, ‘আগামীকাল আমার হৃদয়ের একটি অংশ শেয়ার করব।’ এ ছাড়া পোস্টের ক্যাপশনে লেখা, আমি সবসময় তোমার পেছনে থাকব।’নেটিজেনদের মনে প্রশ্ন, কে এই নারী? কী বা সম্পর্ক সালমান খানের সঙ্গে?অনেকে আবার বলছেন, তাহলে কি এবার বিয়ে করতে চলেছেন বলিউড ভাইজান? না-কি আবারও পরিবারের কারও বলিউডে অভিষেক হচ্ছে ভাইজানের হাত ধরে?
 
অবশ্য গত বছরের শেষ দিকে শোনা যাচ্ছিল বলিউডে পা রাখছেন সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ অগ্নিহোত্রী। অবশেষে সেটাই হতে যাচ্ছে। পরিচালক সৌমেন্দ্র পাড়ির ‌‘ফররে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

তবে সালমান খান কেনই বা এ পোস্ট করেছেন সেটি স্পষ্ট নয়। সেই উত্তর আগামীকাল পাওয়া যাবে। এদিকে দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, আশুতোষ রানা প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad