ফের এক হওয়ার ইঙ্গিত নাগা-সামান্থার?

Ayesha Siddika | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ - ০৯:০৯:০০ পিএম

বিনোদন ডেস্ক : বছর দুয়েক আগে বিচ্ছেদের পথে হাঁটেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। বিচ্ছেদের পরও অভিনেতার পোস্টে বারবার ফিরে আসছেন সামান্থা! যদিও এসময়টাতে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী। অন্য দিকে নাগার জীবনে এসেছেন নতুন এক রমণী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের কানাঘুষো এখন সর্বত্র। তার মাঝে হঠাৎ সামান্থা-নাগার সম্পর্ক জোড়া লাগার জোর জল্পনা। নেপথ্যে এক নিষ্পাপ প্রাণ।

সামান্থা ও নাগা বিয়ের পর একটি কুকুর দত্তক নেন। যার নাম হ্যাশ। তাদের বিচ্ছেদের পর হ্যাশকে বিভিন্ন সময় সামান্থার সঙ্গেই দেখা গিয়েছে। যদিও মাঝে মধ্যে দেখা শোনা করতেন নাগাও। এবার অভিনেতা তার সোশ্যালে হ্যাশের ছবি দিয়ে লেখেন, ‘ভাইব’।

অভিনেতার গাড়িতে সামান্থার পোষ্যকে দেখে অনুরাগীদের জল্পনা, ফের এক হচ্ছেন দুই তারকা। তবে অনেকেই আবার বলেছেন, ‘হয়তো সামান্থা কাজের জন্য অষ্ট্রিয়া যাওয়ার আগে নাগার কাছে রেখে গিয়েছেন তার হ্যাশকে।’ কেউ বলেছেন, ‘না, হয়তো সত্যি জোড়া লাগছে তাদের সম্পর্ক।’

বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় নাগা-সামান্থার সম্পর্ক। তবে একটা সময় তিক্ততা থাকলেও সাম্প্রতিক কালে একে অপরের প্রশংসাই করতে শোনা গিয়েছে তাদের। বিচ্ছেদের বছর দুয়েক পর ফের সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত নাগা-সামান্থার।

 

 

কিউটিভি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad