
ডেস্কনিউজঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি প্যাট কামিন্স।
চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ভারতীয় ব্যাটার শুভমান গিলের। অপরদিকে ম্যাচের আগের দিন চোট পেলেও সেটি সেরে ওঠায় অজিদের একাদশে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা।
বিপুল/ ০৮.১০.২০২৩/ দুপুর ২.১৫






