ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বাংলাদেশে গণতন্ত্র আছে বলাটা ডিজইনফরমেশন: নূরুল কবীর

superadmin | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ - ০৩:৪৯:২৪ পিএম

ডেস্কনিউজঃ বাংলাদেশে গণতন্ত্র রয়েছে বা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বলাটা ডিজইনফরমেশন। গণতান্ত্রিক সরকার উন্নয়ন করছে বলা হচ্ছে, কিন্তু এটা ডিজইনফরমেশন। কারণ, সঠিক নির্বাচনের মাধ্যমে, মানুষের ভোটের মাধ্যমে এ সরকার নির্বাচিত হয় নি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় নি।

শনিবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’ এর প্রথম দিনে ‘স্কেপটিসিজম এন্ড কন্সপায়ারেসি: দ্য ডেঞ্জারস অফ মিসইনফরমেশন-এন্ড ডিজইনফরমেশন’ শীর্ষক প্লেনারি সেশনে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে দেশটিকে আক্রমণ করা এবং এর ফলে বহু মানুষ হতাহত হওয়া সাম্প্রতিক সময়ে ডিজইনফরমেশন এর নিকৃষ্টতম উদাহরণগুলোর একটি।

আর্টিকেল নাইনটিন-এর দক্ষিণ এশীয় অঞ্চলের সাবেক পরিচালক ফারুক ফয়সালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নেপালের পলিসি এন্টারপ্রাইজ ইংক এর পরিচালক অনুরাগ আচার্য, চীনের ফুদান ইউনিভার্সিটির সেন্টার ফর আমেরিকান স্টাডিজ বিভাগের প্রফেসর সুয়েহং সাই, জার্মানির জেনিথ ম্যাগাজিনের সম্পাদক লিও উইগার, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পারভীন এফ চৌধুরী।

বিপুল/০৭.১০.২০২৩/ বিকাল ৩.৪৬

▎সর্বশেষ

ad