মা-বাবাই আমার পথপ্রদর্শক: সুহানা খান

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৫:০১:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সুহানা খান বলেন, ‘আমার মনে হয় নেটফ্লিক্সের ছবিতে থাকা এবং একজন বাস্তবে একজন অভিনেতা হিসেবে শুটিং সেটে কাজের সময় থাকা, এই দুই বিষয়ের মধ্যে বিস্তর পার্থক্য। কেননা, শুটিং সেটে অনেক মানুষ থাকে, লাইট, ক্যামেরা, মেকআপ, ড্রেসিং সব মিলিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি। আর এসবের মধ্যে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়।’সুহানা আরও বলেন, ‘আমার প্রথম দিনের শুটিংয়ে আমি নার্ভাস ছিলাম অনেক। কেননা, আমার মনে হচ্ছিল সবাই আমাকে পরিচালকের দৃষ্টিভঙ্গিতে দেখছিল।’

সাক্ষাৎকারে এ উঠতি অভিনেত্রী আরও বলেন, ‘মূলত আমি আজ যেখানে, সেখানে পৌঁছানোর জন্য পথ দেখিয়েছে আমার মা-বাবা। তারাই আমার পথপ্রদর্শক।’নেটফ্লিক্সের সিনেমা জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ সুহানা ভেরোনিকার চরিত্রে অভিনয় করেছেন। ‘দ্য আর্চি’ নামে একটি জনপ্রিয় আমেরিকান কমিকস রয়েছে, সেটার ওপর ভিত্তি করেই এটাকে ভারতীয় লাইভ-অ্যাকশন মিউজিক্যাল মুভি বানিয়েছেন জোয়া। আর ‘দ্য আর্চিস’ সিনেমার হাত ধরে সুহানা ছাড়াও বলিউডে ডেব্যু করছেন প্রয়াত তারকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। জানা যায়, আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’।

 

 

কিউটিভ/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad