
বিনোদন ডেস্ক : শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। চলতি মাসের ১৩ তারিখে রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
রেণু চরিত্র নিয়ে দীঘি বলেন, রেণু চরিত্রে অভিনয় করে ভীষণ হ্যাপি আমি। প্রথম যখন শিওর করল আমিই করছি রেণু চরিত্রটি, বিভিন্ন বইপড়া শুরু করি, ভিডিও দেখি। ফিল্ম আর্কাইভে যাই। আব্বু বই কিনে দেন। তার পর তো লকডাউন এলো। লকডাউনের সময় স্ক্রিপ্ট পাই। এর পর জানতে পারি, যে কোনো দিন শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নিই। পুরো স্ক্রিপ্ট মুখস্ত করি। নতুন সিনেমা নিয়ে দীঘি বলেন, ‘জীবন জুয়া’ নামে একটি সিনেমার শুটিং করেছি। এ ছাড়া নভেম্বর থেকে ‘দেয়াল’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করব, এই তো।
কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫






