বিশ্বকাপ শুরুর দিন দুঃসংবাদ পেল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৩:৫৬:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী দিন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দীর্ঘ দিন র‍্যাঙ্কিংয়ে সাত নম্বর পজিশনটা ধরে রাখা বাংলাদেশ একধাপ পিছিয়ে আটে নেমে গেছে। সাত নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রতি সপ্তাহেই র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে। চলতি সপ্তাহে আইসিসির নতুন হালনাগাদে শ্রীলঙ্কা সাতে উঠলেও তাদের দাপট বেশিদিন না-ও থাকতে পারে। কারণ তারা দশমিক ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ থেকে।

এদিকে র‍্যাঙ্কিংয়ে এই একটা পজিশনেই পরিবর্তন এসেছে। র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানটা ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানটা ধরে রেখেছে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। চারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। পাঁচে রয়েছে ইংল্যান্ড এবং ছয়ে রয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয় নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান। আর এবারের বিশ্বকাপে খেলা নেদারল্যান্ডসের ওয়ানডে র‍্যাঙ্কিং ১৪তম।  

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad