
স্পোর্টস ডেস্ক : আগ্রাসী ক্রিকেট খেলে নজর কাড়া ইংল্যান্ড বিশ্বকাপটাও শুরু করেছে একই মেজাজে। ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা মেরে জনি বেয়ারস্টো জানান দিলেন, মারকাটারি ক্রিকেট চালিয়ে যাবেন তারা।
ট্রেন্ট বোল্টের করা প্রথম বলটিতে রান নিয়ে পারেননি বেয়ারস্টো। সোজা আসা বলে নিজেই ফিল্ডিং করেন বোলার। পরের বলটি বোল্ট করেন লেগ স্টাম্পে। ফ্লিক শটে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলেন বেয়ারস্টো।
পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। পঞ্চম বলে বোলারের পাশ দিয়ে সোজা ব্যাটে চার মারেন বেয়ারস্টো। এবারের বিশ্বকাপের ছক্কা ও চার দুটিই এসেছে বিস্ফোরক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে।
প্রথম ওভারেই ১২ রান তুলেছে ইংল্যান্ড।
কিউটিভি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩১






