
স্পোর্টস ডেস্ক : অবশেষে শুরু হলো ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে আজ টস জিতে ফিল্ডিং নিলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, টস জিতলে বোলিং নিতেন তিনিও।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। ২০১৯ সালে লর্ডসে বাউন্ডারির ব্যবধানে এগিয়ে থেকে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ কিউইদের।
সবশেষ সিরিজে অবশ্য নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড। তাই সেই আত্মবিশ্বাস সঙ্গী তাদের।
কিউটিভি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২৫






