ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুথী কাজী’র কবিতাঃ অভিমানী তুমি

superadmin | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ - ০১:৩০:০৬ পিএম

অভিমানী তুমি

——————-
তুমি বলেছিলে,
আর কথা হবে না….
তবে বলোনি,
কেন এত অভিমান তোমার!

তুমি বলেছিলে,
আমি তোমার অনুভূতি
যে অনুভূতি স্বপ্ন দেখায়,
বুননে বুননে সুখ ছড়ায়!

তুমি বলেছিলে,
মুগ্ধতা আর মুগ্ধতা
আমার চোখের চাহনি,
ওরা অসাধারণ দ্যুতি ছাড়ায়!

তুমি বলেছিলে,
আমার কৃষ্ণচূড়া আগুন রাঙা ঠোঁটে
তুমি দেখেছো ভালোবাসার গভীর মায়া,
পাগল হয়েছো তুমি তাতে!

তুমি বলেছিলে,
আমার হাসিতে তুমি
কেঁপে উঠো, আবেগী হও,
উতলা হয় তোমার অবুঝ মন!

তুমি বলেছিলে আরো কতকিছু….
আরো কত কত ভালোবাসার কথা
তবে কেন কথা হবে না আর,
তবে কেন এত অভিমান… !!!

 

কবি পরিচিতিঃ যুথী কাজী নিয়মিত লেখালেখি করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাব্যপ্রীতি লক্ষ্য করা যায়। ইতোমধ্যে তাঁর ৪টি গ্রন্থ প্রকাশ পেয়েছে। জীবনঘনিষ্ঠ কাব্যচর্চায় তিনি সিদ্ধহস্ত। আজকের এই কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে সংগৃহিত।

 

 

কিউএনবি /নাহিদা /০৩.১০.২০২৩/ দুপুর ১.১৯

▎সর্বশেষ

ad