ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

মেসি নেই, ২-৫ গোলে হারল ইন্টার মায়ামি

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:০১:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে আবার হারের মুখ দেখল ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডের কাছে ২-৫ ব্যবধানে হারল তারা। এই ম্যাচেও খেলেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে ১২ ম্যাচ পর প্রথম হারল মায়ামি।

প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় আটলান্টা। দলের হয়ে দু’টি গোল করেন ট্রিস্তান মুয়ুম্বা এবং ব্রুকস লেনন। একটি আত্মঘাতী গোল করে মায়ামির ডিফেন্ডার কামাল মিলার। দ্বিতীয়ার্ধে আরো দু’টি গোল দেয় আটলান্টা। গোল করেন জিয়োরগস গিয়াকোমাকিস এবং টাইলার উলফ। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এলো আটলান্টা। মায়ামির হয়ে দু’টি গোলই করেন লিয়োনার্দো ক্যাম্পানা। দু’অর্ধেই একটি করে গোল করেন তিনি। প্রথম গোলটি তিনি করেন পেনাল্টি থেকে। এই ম্যাচের পর ২৮ পয়েন্টেই থাকল মায়ামি।

শনিবারের ম্যাচে মেসি ছাড়া মায়ামির প্রথম দলের সব ফুটবলারই মাঠে নেমেছিলেন। তবু বড় ব্যবধানে হারতে হল তাদের। ম্যাচে বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হয় দু’দলের খেলোয়াড়দের মধ্যে। তাতে অবশ্য মায়ামির লাভ কিছু হয়নি। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে গেল তারা। সেই ১২টি ম্যাচে ১১টিতেই মাঠে ছিলেন মেসি।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad