ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বাংলাদেশকে যেসব লজ্জা থেকে মুক্তি দিল শ্রীলঙ্কা

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৮:৫৬:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ে৭ ওভারে ১ মেডেনসহ ২১ রানে ৬ উইকেট! ফাইনালে এটাই মোহাম্মদ সিরাজের বোলিং ফিগার। তার তাণ্ডবে ১৫ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে মাত্র ৩৭ বলেই ম্যাচ জিতে নেয় ভারত। ২৬৩ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এটাই কোনো ফাইনালে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড।

লঙ্কানদের এমন লজ্জার দিনে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। এই ফাইনালের আগ পর্যন্ত এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি বাংলাদেশের দখলেই ছিল। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা।

ফাইনালে হয়েছে আরও বেশকিছু রেকর্ড। এশিয়া কাপের ফাইনালে এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা এদিন থেমেছে তার অনেক আগেই। লঙ্কানরা তাদের ক্রিকেট ইতিহাসেই এরচেয়ে কম রানে অলআউট হয়েছে আর মাত্র একবার।

ভারতও এর চেয়ে কম রানে কখনো প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি। এর আগে ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করেছিল ভারত। এতদিন পর্যন্ত এটিই তাদের বিপক্ষে কোন দলের সর্বনিম্ন রানের রেকর্ড হিসেবে টিকে ছিল। ৫০ রানে অলআউট হয়ে সে লজ্জা থেকেও টাইগারদের মুক্তি দিল লঙ্কানরা।

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad