ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

বাবর আজমের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন এই অভিনেত্রী

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৭:১৫:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন দেশটির এক অভিনেত্রী। ওই অভিনেত্রীর নাম সেহার শিনওয়ারি। পাকিস্তানের হায়দরাবাদে তার জন্ম। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে পাক অভিনেত্রী লেখেন, বাবর আজম ও তার দলের বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছি। কারণ, তারা ক্রিকেটের বদলে সব সময় আমাদের দেশের ভাবাবেগ নিয়ে খেলেন।

তবে অভিনেত্রীর পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘চিল! এটি একটি খেলা! একবার ভাবুন তো বাবর আজম ভারতীয় হলে কতটা মূল্যবান হতেন? নিঃসন্দেহে তিনি খুব ভালো ক্রিকেটার!হতেন? নিঃসন্দেহে তিনি খুব ভালো ক্রিকেটার! এ ধরনের মন্তব্য অবশ্যই এড়িয়ে যাবেন।

ক্রিকেটে ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুদেশ। সুপার ৪-এ রোহিত শর্মাদের কাছে হেরে যান বাবররা। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন পাকিস্তান।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad