শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি ফয়েজ ঈসা

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৩:১৯:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। আজ রোববার রাজধানী ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার আইওয়ান-ই-সদরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসার শপথ অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করে শোনানো হয়। পরে প্রেসিডেন্ট আলভি নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad