ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন

uploader3 | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৩৪:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ‍ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায় তার জায়গায় নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লিটন দাস।

১৫ সদস্যের এই দলে সাকিব ছাড়াও বিশ্রাম পেয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। তবে দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে।

আগামী ২১ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে, পরের দুটি ম্যাচ ২৩ ও ২৬ তারিখ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দলের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ

কিউটিভি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৪

▎সর্বশেষ

ad