ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

লিটনকে ধরে রাখল কুমিল্লা

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০২:১৪:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপিএলের গত আসরে কুমিল্লার হয়ে খেলেছিলেন লিটন। আগামী আসরেও ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তিনি। রোববার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লা লিখেছে, ‘আসন্ন মৌসুমের জন্য লিটন দাসকে ধরে রাখার খবর জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। ভিক্টোরিয়ান্সের জার্সিতে তাকে অ্যাকশনে দেখার জন্য তর সইছে না।’

২০২৪ সালের বিপিএলকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। গত আসরের দলগুলোই থাকছে এবারের আসরে। তবে মালিকানা পরিবর্তন হয়েছে ঢাকার। গত আসরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বণ্টনের সময়ে প্রগতি অটো রাইস মিল লিমিটেডকে দেওয়া হয়েছিল ঢাকার মালিকানা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা দেওয়া হয় রুপা ফেব্রিকসকে। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে ড্রাফট থেকে দল সাজায় ঢাকা। দলের নাম রাখা হয় ঢাকা ডমিনেটর্স।

কিন্তু বিপিএলের আর্থিক নানা শর্ত পূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। এবার নিউটেক্স গ্রুপের মালিকানায় আগামী মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ নামে মাঠে নামবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। বাকি ছয় দল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad