ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বাবা হারালেন পেসার রুবেল

uploader3 | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০১:৪৮:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল। তিনি জানিয়েছেন, ‘আমার বাবা আর নেই, সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

জানা গেছে, বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়েছিলেন রুবেল। এরপর রুবেলের বাবা গত জুলাইয়ে তৃতীয়বারের মতো স্ট্রোক করেছিলেন। তাছাড়া গত এক বছর ধরে শরীরের বাম অংশও প্যারালাইসড ছিল। শরীরের অবস্থাও খারাপ যাচ্ছিল কিছুদিন ধরে। শেষমেশ রবিবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

কিউটিভি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪৮

▎সর্বশেষ

ad