ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রসচিব

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০৩:০৮:০৬ পিএম

ডেস্ক নিউজ : দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের পার্মান্যান্ট আন্ডার সেক্রেটারি (পররাষ্ট্র সচিব) স্যার ফিলিপ বার্টন। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেন। যুক্তরাজ্য-বাংলাদেশ পঞ্চম কৌশলগত সংলাপে অংশ নিতে তার এ ঢাকা সফর। আগামীকাল মঙ্গলবার ঢাকায় ওই সংলাপ হওয়ার কথা রয়েছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, সংলাপে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারি এবং রোহিঙ্গা সংকটসহ অন্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা হবে।

সেই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের প্রস্তাব তুলে ধরবে।  

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad