ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আকস্মিক বিস্ফোরণে রুশ নিরাপত্তা কর্মকর্তা নিহত

uploader3 | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০২:১০:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আচমকা বিস্ফোরণে রাশিয়ান নিরাপত্তা কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের একটি গাড়ি উড়ে গেছে বলে ইউক্রেনের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। 

ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার অধিকৃত ওলেস্কি শহরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করে এই দাবি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন রুশ সৈনিক। একজনের অবস্থা গুরুতর। 

ভিডিওতে দেখা যায়, একটা গাড়ি যাচ্ছে। আশপাশে কেউ নেই। এ সময় পাশে একটি সাইকেল দেখা যায়। আচমকা বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। 

ইউক্রেনের ইউরোপিয়ান এক্সপার্ট অ্যাসোসিয়েশনের রিসার্চ ডিরেক্টর মারিয়া আভদিভা জানান, পার্টিসাম ফোর্স এই বিস্ফোরণের নেপথ্যে থাকতে পারে। 

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।

কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৯

▎সর্বশেষ

ad