ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

এবার কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

uploader3 | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০২:০২:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে মুশফিক লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা ও সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

চলমান এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে রোববার দেশে ফিরেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত ম্যাচের আগেই দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

সোমবার সকালে দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন মুশফিক। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। 

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। 

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০১

▎সর্বশেষ

ad