ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

জকোভিচের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়

uploader3 | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০১:৫০:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেন টেনিসের শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। এটি তার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম। এর মধ্য দিয়ে মার্গারেটকে ছুঁলেন নোভাক জকোভিচ।

ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদভেদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন জকোভিচ। ফলে কোন সুযোগই পাননি রুশ তারকা মেদভেদ। 

৬-৩, ৭-৬ ও ৬-৩ গেমে ম্যাচটি জেতেন জকো। দু’বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দু’জন। সেবার এই মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে।

৩৬ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা এই সার্বিয়ান টেনিস তারকা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকেও ছাপিয়ে গেলেন তিনি। 

গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (২২) এবং রজার ফেদেরারকে (২০) আগেই পেছনে ফেলে দিয়েছিলেন জকোভিচ। রোববার ছুঁয়ে ফেললেন পুরুষ-নারী নির্বিশেষে সবচেয়ে বেশি সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যামের মালিক মার্গারেট কোর্টকে।

জকোভিচ এখন বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে।

কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫০

▎সর্বশেষ

ad