ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পাকিস্তানে সেনা অভিযানে ৭ সন্ত্রাসী নিহত

uploader3 | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০১:৪২:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার এই ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক মুখপাত্র, আইএসপিআর। তাদের দাবি, উরসুন এলাকায় আত্মগোপনে থাকা চরমপন্থিদের সন্ধানে চালানো হয় তল্লাশি অভিযান। এ সময় উভয়পক্ষের মধ্যে হয় ব্যাপক গোলাগুলি।

তারা আরও জানায়, এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। কারণ চরমপন্থি সংগঠনগুলোর অপ-তৎপরতায় অতিষ্ট সাধারণ পাকিস্তানিরা।

বুধবার থেকে সীমান্তবর্তী চিত্রাল জেলায় অসন্তোষ ছড়ায়। দুটি নিরাপত্তা চৌকিতে চালানো হয় হামলা। এতে প্রাণ হারান চার সেনাসদস্য। যার দায় স্বীকার করে নিয়েছে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি। সূত্র: জিও

কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪২

▎সর্বশেষ

ad