ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে মেথামফেটামিন বাণিজ্য: জাতিসংঘ

uploader3 | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ - ০১:৩২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান দাবি করেছে তারা হেরোইন পাচার রোধে করছেন। কিন্তু তা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তান এবং এর আশপাশের দেশগুলোতে মেথামফেটামিন পাচার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক গাডা ওয়ালি উল্লেখ করেছেন যে, মেথামফেটামিন পাচার বৃদ্ধি অবৈধ মাদক বাজারে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।

গাডা ওয়ালি বলেন, আফগানিস্তান এবং অঞ্চলে মেথামফেটামিন পাচারের বৃদ্ধি অবৈধ মাদকের বাজারে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। অবিলম্বে এটা মনোযোগ দাবি রাখে। 

২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে আফগানিস্তানে এবং এর আশেপাশে মেথামফেটামাইন জব্দের ঘটনা ১২ গুণ বেড়েছে।  একইসঙ্গে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত, ইরান এবং পাকিস্তানের মতো দেশেও মেথামফেটামাইন জব্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

যদিও তালেবান গত বছরের এপ্রিলে পপি চাষ ও মাদক উৎপাদন নিষিদ্ধ করে। তা সত্ত্বেও  মেথামফেটামিন পাচার বেড়েছে। 

কিউটিভি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩২

▎সর্বশেষ

ad