ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ বন্ধ

uploader3 | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৩:২৫:০৮ পিএম

ডেস্ক নিউজ : কদিন ধরে বাংলাদেশের জনপ্রিয় অনলাইনি নিউজ পোর্টাল বিডি নিউজের কার্যক্রম বন্ধ রয়েছে। বিডি নিউজ কর্তৃপক্ষ বলছে টেকনিক্যাল জটিলতার কারণে তাদের সাইটটি সাময়িক বন্ধ রয়েছে। তবে ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে সুনির্দিষ্ট একটি প্রতিবেদন প্রকাশের কারণে বিডি নিউজ বন্ধ করা হয়েছে। 

ভারতীয় নিউজ পোর্টাল নর্থ ইস্ট নিউজে সেপ্টেম্বরের প্রথমদিনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে চন্দন নন্দীর একটি প্রতিবেদন প্রকাশ করার ঘণ্টা দুয়েকের মধ্যে বিডি নিউজের বাংলা ও ইংরেজি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। 

ভারতীয় পোর্টালের প্রতিবেদন বলছে, বিডি নিউজে প্রকাশিত ওই আর্টিকেলটি ভারত-বাংলাদেশ-চীন এই তিন দেশের কূটনৈতিক সমীকরণ নিয়ে। আরও স্পষ্ট করে বললে বিষয়টি এমন, ভারতের মিত্র ও প্রতিবেশী হলেও সম্প্রতি ভারতের প্রতিদ্বন্দী দেশ চীনের সাথে সখ্যতা গড়ে তুলেছে বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশ ও চীনের বিভিন্ন কার্যক্রমে প্রকাশ পাচ্ছে। এই ধরণের বিষয়বস্তু সম্পর্কিত আর্টিকেলটি ছাপানোর কারণেই বিডি নিউজ বন্ধ করা হয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। যদিও বিডি নিউজের অভ্যন্তরীণ সকল কার্যক্রম সচল রয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানিয়েছেন, কোনো একটা ঝামেলা হয়েছে তবে কী সমস্যা তারা নিজেরাও জানেন না। এবিষয়ে কর্ম ী পর্যােয়ে কোনো আলোচনা হয়নি। তবে সমস্যা যেটাই হোক না কেনো তা সমাধানের চেষ্টা চলছে।

কিউটিভি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad