পাকিস্তানের এজেন্ট হিসেবে জিয়া মুক্তিযুদ্ধে গিয়েছিল: কামরুল ইসলাম

Ayesha Siddika | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ - ০৭:২৩:৪১ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এখনো একই ধারা, একই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ অগ্রগতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।

 নির্বাচনের আগে বিএনপি জঙ্গিবাদ বাড়াতে চায় মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, তারা অস্ত্রের ঝনঝনানি বাড়াতে চায়। কেউ নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন যথা সময়েই হবে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad