
ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্লজ্জ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, একজন শিক্ষক এরকম মিথ্যাবাদী হতে পারে! মির্জা ফখরুলকে না দেখলে জাতি কখনো বিশ্বাস করতে পারত না। প্রকাশ্য দিবালোকে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। অথচ তিনি তাদের নেতা তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলছেন আমরা নাকি গ্রেনেড হামলা নিয়ে নাটক করছি।
হানিফ বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। অথচ তাদের ভাষ্য, ওইদিন নাকি সমাবেশ ছিল মুক্তাঙ্গণে, আমরা নাকি তড়িঘড়ি করে বঙ্গবন্ধু এভিনিউতে এসে নিজেরা গ্রেনেড হামলা ঘটিয়েছি?
সভার মুখ্য আলোচক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছেই। যারা পাকিস্তানের পক্ষে ছিলাতারা এখনো রাজনীতির বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামী নির্বাচনকে নিয়ে এ ষড়যন্ত্রের মাত্রা আরও বেড়ে যাবে। সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে নীল দলের সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহর সভাপতিত্বে আলোচক হিসাবে ছিলেন নীল দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও অধ্যাপক ড. আশরাফ উল আলম। এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান।
কিউটিভি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪০






