ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

খাবার খাওয়ার পর একে একে মারা গেল খামারের ১১ গরু

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৩ - ০৮:১৬:০৩ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাই উপজেলার বালিয়া কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্ম নামের একটি খামারের ১১টি গরু মারা গেছে। এ ঘটনায় আরও পাঁচটি গরু অসুস্থ গুরুতর হয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাইট্রিক বিষক্রিয়ায় এসব গরু মারা গেছে। 

সোমবার (২১ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন। এর আগে সকালে খাবার খাওয়ার প্রায় দুই ঘণ্টা পর এসব গরু অসুস্থ হয়ে একে একে মারা যায়।  
খামারির মালিক আসাদ খান বলেন, আমার খামারে ১৬টি গরু ছিল। এসব গরুর সবই ফ্রিজিয়ান জাতের। এসব গরু মারা যাওয়ায় আমার ৩০ লাখের ওপরে লোকসান হলো। 

খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন বলেন, সকাল ৭টার দিকে খামারের ১৬টি গরুকেই একসঙ্গে খাবার দেই। স্বাভাবিকভাবে সব গরু সকালে খাবার খেয়েছে। খাবার খাওয়া শেষ হলে আমি আমার বাড়ি গিয়ে জানতে পারি ১১টি গরু মারা গেছে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাইট্রিক বিষক্রিয়ায় এসব গরু মারা গেছে। ঘাসে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আমরা প্রয়োজনীয় নমুনা (খাবার, গোবর, রক্ত) সংগ্রহ করেছি। পরীক্ষার রিপোর্ট পেলে গরুগুলোর মৃত্যুর কারণ জানা যাবে।

 

 

কিউটিভি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৪

▎সর্বশেষ

ad