বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না: তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৩ - ০৭:৩১:৩২ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৯ বছর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। ঘটনার পূর্বাপর বিশ্লেষণে দিনের আলোর মতো স্পষ্ট যে, তখনকার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিএনপি এবং জঙ্গিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। সেখানে যে গ্রেনেড পাওয়া গিয়েছিলো সেগুলো সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। এই গ্রেনেড তো সন্ত্রাসীদের হাতে থাকার কথা না। এগুলো সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে।

‘দেশ-বিদেশের কিছু মানবাধিকারকর্মী ও সংগঠন ২১ আগস্ট বিষয়ে সরব নয়’- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু মানবাধিকার ব্যবসায়ী আছে, দেশেও আছে, আন্তর্জাতিক অঙ্গণেও আছে। কিছু মানবাধিকার সংগঠনও এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। আর কিছু দেশ মানবাধিকারকে একটা অস্ত্র হিসেবে নিয়েছে অন্য দেশকে ঘায়েল করার জন্য। যারা এগুলো করে তাদের দেশে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয়, সেটি নিয়ে তো কোনো কথা হয় না।

‘যারা ২১ আগস্ট গ্রেনেড হামলার বা অগ্নিসন্ত্রাসের নিন্দা জানায় না, ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিষয় আখ্যা দিয়ে কিছু বলতে চায় না, এরা আসলে মানবাধিকারকর্মী বা মানবাধিকার সংগঠন নয়, এরা মানবাধিকার নিয়ে ব্যবসা করে’, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

 

কিউটিভি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad